হোম > খেলা

বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

মাহমুদুল হাসান জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি। তাতে সিলেটে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের লিড দাঁড়ায় ৩০১ রান। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাট করেছে পুরো দুই সেশন। তাতে টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৫৮৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ।

মাহমুদুল হাসান জয় ১৭১ ও শান্তর ব্যাটে আসে ১০০ রান। এছাড়া হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম, মমিনুল হক ও লিটন দাস। সাদমান ৮০, মমিনুল ৮১ ও লিটনের ব্যাটে আসে ৬০ রান।

বাংলাদেশের দারুণ ব্যাটিংয়ের ইনিংসে আয়ারল্যান্ডের হয়ে ফাইফারের দেখা পেয়েছেন ম্যাথিউ হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফাইফার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আইরিশ বোলার হিসেবে ফাইফারের দেখা পান তিনি। এছাড়া আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাকার্থি নেন দুইটি উইকেট।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার