হোম > খেলা

থামছেই না হেটমায়ার ঝড়

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ঝড় তুলে যাচ্ছেন শিমরন হেটমায়ার। আগের দুই ম্যাচে এমআই নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে খুনে ব্যাটিংয়ে দল জেতান। সবশেষ তার ব্যাটিং ঝড়ে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৪ উইকেটে হারিয়েছে সিয়াটল অর্কাস।

লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে আগে ব্যাট করে ১৬৮ রান তোলে সান ফ্রান্সিসকো। জবাবে জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩০ রান করতে হতো সিয়াটলকে। এমন সমীকরণে হেটমায়ারের কল্যাণে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সিয়াটল। ৭৮ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। ৩৭ বলে ৪ চারের পাশাপাশি সাতটি ছয় মারেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। টানা তৃতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। সিয়াটলের হয়ে সায়ান জাহাঙ্গীরের অবদান ৩৬ রান।

এর আগে সঞ্জয় কৃষ্ণমূর্তি ও জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় সান ফ্রান্সিসকো। ২৮ বলে ৪১ রান করেন সঞ্জয়। ৩৫ রান আসে ম্যাকগার্কের ব্যাট থেকে। ২২ বল খেলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস: ১৬৮/৫ (২০ ওভার); সঞ্জয় ৪১, ম্যাকগার্ক ৩৫; আয়ান ২/৩২

সিয়াটল অর্কাস: ১৬৯/৬ (১৯.৩ ওভার); হেটমায়ার ৭৮, সায়ান ৩৬; বার্টলেট ২/২৪

ফল: সিয়াটল অর্কাস ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শিমরন হেটমায়ার

অফসাইডে বাতিল আলজেরিয়ার গোল!

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা