হোম > খেলা

বেঙ্গালুরু স্টেডিয়ামে প্রাণহানি ঘটনায় ইভেন্ট ম্যানেজার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক

আইপিএল ক্যারিয়ারে প্রথম শিরোপা জেতার পরই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে ফ্রাঞ্চাইজিটির ১১ সমর্থক প্রাণ হারান। এই ঘটনায় বেঙ্গালুরুর বিপনন ও রাজস্ব প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

পাশাপাশি ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের বিজনেস অ্যাফেয়ার্স সহ সভাপতি সুনিল ম্যাথিউ ও সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরান কুরামকেও গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দসহ আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দরামাইয়া। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কুমার সিংহকে।

ইতোমধ্যে ওই ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?