হোম > খেলা

প্রথম সেশনে সমানে সমান লড়াই

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে মুশফিকুর রহিমের মাইলফলকের টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে দারুণ শুরু পেয়েছে দুই দলই। আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। প্রথম সেশন শেষে অপরাজিত আছেন মমিনুল হক (২৯ বলে ১৭) ও মুশফিকুর রহিম (১৮ বলে ৩)।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫২ রান। সাদমান ৪৪ বলে ৩৫ রান করে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ রান যোগ করেন জয় ও মমিনুল হক। মাহমুদুল হাসান জয় আউট হন ৮৬ বলে ৩৪ রান করে।

দুই ওপেনারের ভালো শুরু ধরে রাখতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান আসে তার ব্যাটে। প্রথম সেশনে বাংলাদেশের হারানো তিন উইকেটের তিনটিই শিকার করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার