হোম > খেলা

দুই সেঞ্চুরিতে ঢাকার দিন

এনসিএল

স্পোর্টস ডেস্ক

ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন আনিসুল ইসলাম ইমন ছবি: বিসিবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা বিভাগ। সপ্তম ও শেষ রাউন্ডের শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে বড় সংগ্রহের ভিত গড়েছে ঢাকা। দলটির হয়ে সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব ও আনিসুল ইসলাম ইমন। ১৮৩ রান করে অপরাজিত আছেন ইমন আর মার্শাল অপরাজিত ১০৯ রানে। তাদের দুজনের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ৩৫৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে ঢাকা বিভাগ।

অন্য ম্যাচে বগুড়ায় ৯ উইকেটে ২৬৯ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। এছাড়া হাফিজুর রহমানের ব্যাটে আসে ৫৮ রান। সিলেটের হয়ে পেসার মহিউদ্দিন তারেক ৩৪ রানে নেন তিন উইকেট। সিলেটে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ২১৯ রানে অলআউট হয়েছে রাজশাহী। দলটির হয়ে ৮১ রান করেন নাঈম আহমেদ।

ময়মনসিংহের হয়ে ৬১ রানে তিন উইকেট নেন আবু হায়দার রনি। রাজশাহীতে শিরোপার লড়াইয়ে থাকা খুলনা বিভাগ প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ৩০৯ রান তুলে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন সৌম্য সরকার। রংপুরের হয়ে অভিজ্ঞ নাসির হোসেন ৫১ রানে নিয়েছেন তিন উইকেট।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার