হোম > খেলা

টানা ৮ম জয় পেল রংপুর

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

রংপুর রাইডার্সের জয়রথ ছুটছেই। এবার চিটাগং কিংসকে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল। খুশদিল শাহর বিষ্ফোরক ফিফটি এনে দেয় লড়াকু সংগ্রহ। এরপর বোলারদের কল্যাণে সহজেই স্বাগতিকদের হারায় রংপুর।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংকে ৩৪ রানে হারায় রংপুর। আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে তারা। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫৯ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন দলটির পাকিস্তানি ব্যাটার খুশদিল।

জবাবে ১৩১ রানে শেষ হয় চিটাগংয়ের ইনিংস। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কোনো অবস্থাতেই জয়ের দৌড়ে ছিল না। শামিম হোসেন পাটোয়ারি ছাড়া আর কেউ পারেননি দাপট দেখাতে। যদিও তার ৩১ বলে ৩৮ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

৮ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো রংপুর। আর হারলেও ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছে চিটাগং। নেট রান রেটে পিছিয়ে থাকা বরিশাল আছে ৩ নম্বরে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার