হোম > খেলা

মেসির ক্লাবেই গেলেন ডি পল

স্পোর্টস ডেস্ক

ইন্টার মিয়ামিতে যোগ দেবেন রদ্রিগো ডি পল- কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে নাম লেখালেন তারকা মিডফিল্ডার। মিয়ামির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডি পলের সঙ্গে এক বছরের ধার চুক্তি করেছে মিয়ামি। অ্যাতলেটিকোর সঙ্গে ৩১ বছর বয়সী ফুটবলারের চুক্তি শেষ হবে ২০২৬ সালের ৩০ জুন। এরপর তার সঙ্গে স্থায়ী চুক্তির সুযোগ থাকছে মিয়ামির জন্য।

ডি পল মিয়ামিতে যোগ দেওয়ায় শক্তি বাড়ল লিওনেল মেসির। জাতীয় দলের সতীর্থ হওয়ায় দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। আর্জেন্টিনার সবশেষ দুটি কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেসির ভালো খেলার অন্যতম কারিগর ডি পল। মাঝমাঠ থেকে তারকা ফরোয়ার্ডকে বল বানিয়ে দেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। মেসির দেহরক্ষী হিসেবেও পরিচিত পেয়েছেন সময়ের সেরা মিডফিল্ডারদের একজন। তাই মেসি-ডি পল রসায়নে যে দারুণ সুবিধাই পেতে যাচ্ছে মিয়ামি, সেটা বলার অপেক্ষা রাখে না।

মিয়ামির সঙ্গে চুক্তির পর ডি পল বলেন, ‘আমি মিয়ামির হয়ে মাঠে প্রতিযোগিতা করতে, শিরোপা জিততে এবং ক্লাবটির ইতিহাসের অংশ হতে চাই। এসব কারণেই মিয়ামিতে এসেছি। এই ক্লাবটি দুর্দান্ত হতে যাচ্ছে। সেই সঙ্গে ক্লাবটির ইতিহাসও সমৃদ্ধ হবে। ভক্তরা মিয়ামিকে অনুসরণ করবে।’

এর আগে ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে অ্যাতলেটিকোতে পাড়ি জমান ডি পল। স্প্যানিশ লা লিগার প্রথম সারির ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ১৮৭ ম্যাচ। জালের দেখা পেয়ছেন ১৪ বার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২৬ গোল। তাকে নিয়ে এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানিয়েছে, ‘ডি পলের জন্য শুভকামনা রইল। তার সামনের দিনগুলো যেন ভালো যায় সে কামনা করা হচ্ছে।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা