হোম > খেলা

সেমিফাইনালে বাফুফে একাডেমি দল

স্পোর্টস রিপোর্টার

চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে একের পর এক ম্যাচে সাফল্য দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। আজ কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে হারান বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তাহসান। অপর গোলটি করেন হেদায়েত।


চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং কাপের সেমিফাইনাল ওঠার লড়াইয়ে ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সাংহাইয়ের দলটি ১-১ সমতায় ফেরে। তবে ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে তাহসান দলের জয় নিশ্চিত করেন। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৮-০ গোলে জেতে তারা।


সেমিফাইনালে ওঠার পর বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, শুক্রবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম। এ ম্যাচ জিতে ফাইনালে ওঠার প্রত্যাশা করছে দল। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে কিশোরদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প

টুর্নামেন্ট সেরার দৌড়ে ৮ ক্রিকেটার

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার