হোম > খেলা

ক্লাব বিশ্বকাপের সমালোচনায় রাফিনহা

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ক্লাব মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপ আয়োজন হলে খেলোয়াড়দের ছুটিতে ব্যাঘাত ঘটবে- এজন্য শুরুর আগেই অনেক খেলোয়াড়, ক্লাব এবং সংশ্লিষ্টরা টুর্নামেন্টটির সমালোচনা করেছিলেন। এই তালিকার সবশেষ সংযোজন রাফিনহা। খেলোয়াড়দের ন্যায্য ছুটি নিয়ে কথা বলতে কার্পন্য করেননি বার্সেলোনার আক্রমণভাগের প্রাণ।

ক্লাব বিশ্বকাপে নেই বার্সেলোনা। তাই ব্যস্ত ক্লাব মৌসুম শেষে কাতালানদের অন্যান্য খেলোয়াড়দের মতো ছুটিতে আছেন রাফিনহাও। তবে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকা খেলোয়াড়ের কথা ভেবে খারাপ লাগছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের।

রাফিনহা বলেন, ‘ক্লাব বিশ্বকাপের জন্য বাধ্য হয়ে খেলোয়াড়দের ছুটি ত্যাগ করা জটিল একটি বিষয়। ছুটি খেলোয়াড়দের অধিকার। ক্লাব মৌসুম শেষে সব খেলোয়াড়ের অন্তত এক মাস ছুটি পাওয়ার অধিকার আছে। তবে খেলার মধ্যে থাকার অনেককেই সেটা পাচ্ছে না।’

রাফিনহা আরও বলেন, ‘ছুটি না কাটিয়ে এমন টুর্নামেন্টে খেলতে বাধ্য করাটাকে আমার কাছে খুবই খারাপ কিছু মনে হয়। নির্দিষ্ট করে বলতে গেলে ইউরোপিয়ান ক্লাবে খেলে এমন খেলোয়াড়দের এখন ছুটি কাটানোর সময়। কখনও খেলোয়াড়দের জিজ্ঞাসাও করা হয় না তারা খেলতে চাই কিনা। এই সিদ্ধান্ত গ্রহণের ভার একান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল। ছুটি বাদ দিয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়া খুবই কঠিন কাজ।’

'তোমার জন্য আমাদের অসীম ভালোবাসা'

‘তুমি আমাদের বিশ্বজয়ী করেছ, স্মৃতিতে থাকবে চিরকাল’

সাকার গোলে আর্সেনালের ঘামঝরানো জয়

ইয়ামাল-রাফিনহা ম্যাজিকে উড়ল ভায়েকানো

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

‘ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি’

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত শিরোপা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসি

৩৯ বছর পর বিব্রতকর রেকর্ড পাকিস্তানের

এশিয়ান গেমসের বাংলাদেশ দলে বড় পরিবর্তন