হোম > খেলা

এমবাপ্পেকে নিয়ে আলোনসোর কণ্ঠে অনিশ্চয়তার সুর

স্পোর্টস ডেস্ক

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ আটের ম্যাচের শুরুর একাদশেই কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার আশায় ছিলেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো। যদিও বিষয়টি এখন অনিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩ ম্যাচেই এমবাপ্পে ছাড়া মাঠে নামে রিয়াল। সুস্থ হয়ে জুভেন্টাসের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তারকা ফরওয়ার্ড। সে ম্যাচের ৬৮ মিনিটে গঞ্জালো গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। কিছু ঝলক দেখালেও নিজের সেরাটা দিতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার।

সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এমবাপ্পে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এরপরও ডর্টমুন্ডের বিপক্ষে তাকে শুরুর একাদশে পাবো কিনা সেটা নিশ্চিত নই। আমরা তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব।

ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচটি যে মোটেও সহজ হবে না সেটাও জানিয়ে রাখলেন আলোনসো, ‘দল হিসেবে ডর্টমুন্ড খুবই দারুণ। নিকো কোভাচ দায়িত্ব নেওয়অর পর থেকেই দলটি উন্নতি করছে। তাই কঠিণ এক প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আমাদের। কঠিন এক লড়াই হবে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?