হোম > খেলা

‘ফেদেরার কুফা’ কাটিয়ে খুশিতে ভাসছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরার দর্শক সারিরে বসে ছিলেন- আগে কখনও এমন ম্যাচ জিতে পারেননি নোভাক জোকোভিচ। অবশেষে সেই কুফা দূর করলেন সার্বিয়ান তারকা। উইম্বলডনের শেষ ষোলতে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন তিনি। সেটা খুশিতে ভাসাচ্ছে এই টেনিস তারকাকে।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে এদিন সস্ত্রীক টেনিসের লড়াই দেখতে আসেন ফেদেরার। দর্শক গ্যালারিতে কিংবদন্তি টেনিস তারকার উপস্থিতিতে যেন আগের মতোই নিজেকে হারিয়ে ফেলেন জোকোভিচ। মিনাউরের কাছে প্রথম সেট হেরে যান ১-৬ ব্যবধানে। তাতে মনে হচ্ছিল এবারও বুঝি ফেদেরারের সামনে জয়বঞ্চিত থেকে যাবেন ৩৮ বছর বয়সী তারকা।

যদিও সবার ধারণা পাল্টে দিতেও সময় নেননি জোকোভিচ। দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে সমতা টানেন। এরপর সমান গেমে পরের ২ সেটও জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা। সেই সঙ্গে শেষ আটের টিকিট নিশ্চিত হয় তার।

একচেটিয়া লড়াই শেষে জোকোভিচ বলেন, ‘এমন ঘটনা প্রথমবারের মতো ঘটল, যখন নাকি আমি ফেদেরারের সামনে জিতলাম (হাসি)। এর আগে বেশ কয়েকবার আমি তার সামনে হেরে গেছি। অবশেষে সেই কুফা কাটাতে পেরেছি। তাই ভালো লাগছে।’

জোকোভিচ আরও বলেন, ‘ফেদেরার বড় মানের চ্যাম্পিয়ন। তাকে আমি অনেক সম্মান করি। আমরা একই সঙ্গে অনেক বছর ধরে টেনিস কোর্টে উপভোগ করেছি। আরও একবার তাকে কোর্টে ফিরে পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার।’

শারজাহ ও আবু ধবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের জয়