হোম > খেলা

ফাইনালে মৌলভীবাজার-খুলনা ও ব্রাহ্মণবাড়িয়া-রংপুর

জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডির জেলা চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও খুলনা এবং নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ও রংপুর। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বগুড়াকে ৪০-৩৫ পয়েন্টে হারিয়েছে মৌলভীবাজার। দ্বিতীয় সেমিফাইনালে খুলনা ৩৪-১৮ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে টাঙ্গাইলকে।

নারী বিভাগের লড়াইয়ে চমক দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। প্রথম সেমিফাইনালে তারা গোপালগঞ্জকে ৩৪-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। দিনের শেষ সেমিফাইনালে রংপুর ৩৭-২৯ পয়েন্টে রাঙামাটিকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে নিজেদের স্থান পোক্ত করে।

আগামীকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো। পুরুষ বিভাগ ফাইনাল শুরু হবে সকাল ১০টায়। নারী বিভাগ ফাইনাল শুরু বেলা ১১টায়।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

চীনের দাপুটে দিনে বাংলাদেশের হতাশা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প