হোম > খেলা

রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনালে। এই জয়ে শেষ চারে এক পা দিয়ে রাখল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। দ্বিতীয় লেগে অতি নাটকীয় কিছু না হলে সেমিফাইনালে চলে যাবে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ার্মে প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছে রিয়াল ও আর্সেনাল। কিন্তু বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি সফরকারীদের। এই অর্ধেই তিন গোল হজম করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৮ মিনিটে দারুণ এক ফ্রি কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ডেকলান রাইস।

১২ মিনিট পর ফের ফ্রি কিকে আর্সেনালের ব্যবধান বাড়ান এই ইংলিশ তারকা ফুটবলার। প্রতিবারই রিয়ালের খেলোয়াড়রা বুকায়ো সাকাকে ফাউল করায় ফ্রি কিক পায় আর্সেনাল। ৭৫ মিনিটে শেষ গোলের দেখা পায় গানাররা। লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল বল পাঠান মিকেল মেরিনো। বিপরীতে একবারও গোল উৎসব করতে পারেনি রিয়াল।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি