হোম > খেলা

স্মিথের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার

সিডনি টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ৬ উইকেটের জয় পেলেও হাসেনি স্টিভ স্মিথের ব্যাট। এই ব্যাটারের সামনে ছিল ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ। কিন্তু ১ রানের কারণে সে মাইলফলকে পৌঁছাতে পারেননি তিনি।

৯ হাজার ৯৬২ রান নিয়ে সিডনি টেস্ট শুরু করেন স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ রান করে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে ৫ রান করলেই ১০ হাজারি ক্লাবে পা রাখতে পারতেন। হতাশ করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। প্রসিধ কৃষ্ণার বলে জয়সওয়ালের হাতে ধরা পড়ার আগে করেন ৪ রান। তাই ব্যক্তিগত ইনিংসের চাইতে বোধহয় ১০ হাজারের মাইলফলক না ছুঁতে পারার কারণেই বেশি মন পুড়ছে তার।

যদিও ১০ হাজারি রানের ক্লাবে পৌঁছানোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না স্মিথকে। চলতি মাসের শেষদিকে শুরু হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। দলে থাকলে আসন্ন সিরিজে নিশ্চিতভাবেই বিশেষ মাইলফলকটির দেখা পাবেন এই তারকা ক্রিকেটার।

এশিয়ান গেমসে নারী দলের মিশন আজ

দুই গোলে এগিয়েও ৫০ বছর পর বিব্রতকর হার ম্যানইউর

মেসির শততম গোল মিয়ামির শিরোপা জয়

‘রোনালদোকে এখনই বিদায় করা উচিত’

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রমোদ প্রাসাদে ভাসমান ভিলেজ!

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল