হোম > খেলা

শিরোপা রেখে দিতে চান আফ্রিদি

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। সেরা আট দলের টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান। দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা রেখে দিতে চান তারা।

এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। সেবার ফাইনালে ভারতকে হারায় তারা। পাকিস্তানের শিরোপা জয়ে নেপথ্য নায়কের ভূমিকা পালন করেন ফখর জামান ও মোহাম্মদ আমির। সে আসরের বিভিন্ন স্মৃতি এখনও অমলিন আফ্রিদির কাছে।

আইসিসিকে তিনি বলেন, ‘সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমি পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় ছিলাম। পাকিস্তান ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ টিভিতে দেখেছি। আমাদের আমাদের দেশের সবার জন্য বিশেষ এক অনুভূতি ছিল। আমি চাই যেন সেবারের মতো ফাইনালের ওই সাদা কোট আমরা আবার পরতে পারি।’

‘২০১৭ সালের ফাইনালে ফখর জামানের ওই ইনিংষটির কথা আমার পক্ষে ভুলা সম্ভব না। ওই ইনিংসটি পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয়। এরপর বোলিংয়ের মোহাম্মদ আমিরের ওই স্পেল। সেদিন দলের সবাই নিজেদের অবস্থান থেকে সেরাটা দিয়েছিল। কিন্তু আসল পারফরম্যান্স করেছিল ফখর ও আমির। তাদের পারফরম্যান্সের কথা আমি ভুলব না।’

আফ্রিদি আরও বলেন, ‘সে ফাইনালে পাকিস্তান সব মিলিয়ে একটা দলগত নৈপুণ্য দেখিয়েছে। দারুণ একটি মুহূর্ত ফিরিয়ে আনার জন্য সে দলগত পারফরম্যান্স আবার ফিরিয়ে আনতে হবে। আমরা সেটাই করতে চাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা আমাদের কাছে রেখে দিতে চাই।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা