হোম > খেলা

ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে সরব বিসিবি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ফারুক আহমেদ

বিপিএল মাঠে গড়ালেও এখনও কোনো পারিশ্রমিক বুঝে পাননি ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও বিনা পারিশ্রমিকে খেলা শুরু করেছেন ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, বিসিবি ইতোমধ্যে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলছে। ফারুক বলেন, 'প্রত্যেকদিন একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না।'

পারিশ্রমিক পরিশোধে দলগুলো হিমশিম খাচ্ছে স্বীকার করে বলেন, 'গত চার মাসের সিচুয়েশন দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।'

ফ্রাঞ্চাইজিদের সঙ্গেও কথা চলছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, 'কিছু করার চেষ্টা করছি ফ্রাঞ্চাইজিদের জন্য যাতে ফিল না করে বোর্ড শুধু দেখবে, ফ্রাঞ্চাইজিদের, তারা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য।'

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল