হোম > খেলা

দুই ড্রয়ের মাঝে রাজশাহীর হার

স্পোর্টস রিপোর্টার

সিলেটের দুই ভেন্যুতে স্পোর্টিং উইকেটে বড় রান হয়েছে দুই ম্যাচেই। তাতে সিলেট-ময়মনসিংহ ও ঢাকা-রংপুর ম্যাচ ড্র হয়। অন্যদিকে রাজশাহীতে স্বাগতিকরা হেরে যায় চট্টগ্রামের কাছে। স্বাগতিকদের হার ছিল ১১৩ রানের।

সিলেটের মূল মাঠে সিলেটের করা ৪৮৯ রানের জবাবে ৯ উইকেটে ২৭২ রান তোলে ময়মনসিংহ। তাতে ড্র হয় ম্যাচ। সিলেটের হয়ে নাবিল সামাদ নেন ৪ উইকেট। এই ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সিলেটের পেসার রেজাউর রহমান রাজা। সিলেটে আরেক ম্যাচে ঢাকা-রংপুরের ম্যাচ আলোকস্বল্পতায় শেষ হয় আগেভাগেই। ঢাকার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১১৫ রান তোলে রংপুর।

রাজশাহীতে স্বাগতিকদের ৪৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয় চট্টগ্রাম। চতুর্থ দিনের উইকেটে এ লক্ষ্য তাড়া করা অসম্ভব যেকোনো দলের কাছেই। রাজশাহীও পারেনি এ লক্ষ্য তাড়া করতে। প্রীতম কুমারের ৮৩ রানে ভর করে রাজশাহীর ইনিংস থামে ৩৭০ রানে। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ নেন ৩ উইকেট।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার