হোম > খেলা

টিকিটের দাম কমাল বিসিবি

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপের আগের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে যারা মাঠে বসে খেলা দেখতে আগ্রহী তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাই মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সে সিরিজের তুলনায় অর্ধেক দামে নেদারল্যান্ডস সিরিজ দেখতে পারবে ভক্তরা। পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার জন্য খরচ করতে হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। তবে ১৫০ টাকা খরচ করেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন সিরিজ দেখা যাবে।

কুড়ি ওভারের সিরিজটির সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটিকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। ১৫০ টাকা খরচ করেই গ্রিন হিল ও শহীদ তুরাব স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন ভক্তরা।

শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড এবং ডিরেক্টর এনক্লোজারে বসে খেলা দেখার জন্য গুনতে হবে ২ হাজার টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়বে বিসিবি।

আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি ম্যাচ দুটি খেলবে তারা। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট