হোম > খেলা

রেকর্ড সংগ্রহে রান পাহাড়ে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে এটা নিগার সুলতানা জ্যোতিদের সর্বোচ্চ রানের রেকর্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ফিফটিতে রেকর্ডগড়া পুঁজি পায় বাংলাদেশ। অর্ধশতেকের দেখা পাওয়া এই তিন ব্যাটার হলেন শারমিন আক্তার, ফারজানা হক ও জ্যোতি। টি-টোয়েন্টি মেজাজি ব্যাটিংয়ে এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাংলাদেশ দলপতি। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চারের মারে।

শারমিন ও ফারজানার অবদান সমান ৫৭ রান। ২২ বলে দুই চারের সাহায্যে ২৬ রান করেন ফাহিমা খাতুন। এছাড়া ১৪ রান এনে দনে ইসমা তানজিম। স্কটল্যান্ডের হয়ে ৫৩ রানে দুই ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান ক্যাথরিন ব্রিস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (৫০ ওভার); জ্যোতি ৮৩*, ফারজানা ৫৭, শারমিন ৫৭, ফাহিমা ২৬, তানজিম ১৪; ব্রিস ২/৫৩

টস: বাংলাদেশ

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!