হোম > খেলা

নটিংহামকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের শেষ চারে প্রতিপক্ষ হিসেবে নটিংহাম ফরেস্টকে পেয়েছিল ম্যানসিটি। খুব স্বাভাবিকভাবেই ম্যাচে ফেভারিট ছিল সিটিজেনরা। মাঠের খেলায় সেটার প্রভাব দেখিয়েছে তারা। নটিংহামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালের টিকিট কাটল ম্যানসিটি। ব্যর্থতাভরা মৌসুমে কেবলমাত্র এই একটা প্রতিযোগিতাতেই শিরোপার দৌঁড়ে টিকে থাকল ম্যানচেস্টারের প্রতিনিধিরা। আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সব সম্ভাবনা শেষ করেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়েছে ম্যানসিটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে ম্যানসিটি। দ্বিতীয় মিনিটে লুইসের গোলে এগিয়ে যায় জায়ান্টরা। ৫১ মিনিটে দ্বিতীয় গোল করেন গোভালডিওল। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে নটিংহাম। যদিও সফল হতে পারেনি তারা।

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের