হোম > খেলা

চিরচেনা ভূমিকায় ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

অ্যাঞ্জেল ডি মারিয়া- নামটা আর্জেন্টাইন ভক্তদের কাছে রীতিমতো স্মরণীয়, বরণীয়। এই নামটি উঠতেই চোখে ভাসে দারুণ সব অর্জনের কথা। কাতারের মাটিতে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সোনালী ট্রফি জয়ের অন্যতম রূপকার ছিলেন ডি মারিয়া। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেয়েছিলেন গোলের দেখা। এছাড়া জায়ান্টদের কোপা আমেরিকা, ফাইনালিসিমা জয়েও নেপথ্য নায়কের ভূমিকায় ছিলেন আক্রমণভাগের এই ফুটবলার।

জাতীয় দলকে বিদায় বলে এখন কেবল ক্লাব ফুটবল নিয়ে সময় কাটছে ডি মারিয়ার। অবশ্য মাঠে এখনও নিজের পুরনো ভূমিকাই পালন করে যাচ্ছেন ৩৭ বছর বয়সী তারকা। ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অকল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির বড় জয়ের দিনে দুইবার জালের দেখা পেয়েছেন ডি মারিয়া।

ডি মারিয়া দুটি গোলই করেছেন স্পট কিক থেকে। তার মতো জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো বারেইরো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম লিখান পাবলিদিস ও রেনাতো সানচেজ।

ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন ডি মারিয়া। এর আগে প্রথম ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে এক গোল করেন তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের সমান তিনটি করে গোল করেছেন মাইকেল ওলিস ও জামাল মুসিয়ালা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের