হোম > খেলা

খালেদ-এনামুলের দারুণ দিন

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল। লম্বা দৈর্ঘ্যের ম্যাচটির প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২২৬ রান। স্কোরবোর্ড বলছে দিনটা ভাগাভাগি করে নিয়েছে দুই দল। কিউইদের বিপক্ষে স্বাগতিকরা দাপট না দেখাতে পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দিনটা রাঙিয়েছেন খালেদ আহমেদ ও এনামুল হক।

নিউজিল্যান্ড ‘এ’ দলের পতন হওয়া আট উইকেটের মধ্যে সাতটাই নিয়েছেন খালেদ ও এনামুল। চার উইকেট নিতে ৪৭ রান খরচ করেন আগেরজন। অন্যদিকে ৩১ রানে তিন উইকেট নেন এনামুল। বাকি উইকেটটা নেন এবাদত হোসেন চৌধুরী।

বাংলাদেশের পেসারদের দাপটের দিনে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মিচেল হে। ডিন ফক্সক্রফট এনে দেন ৪৭ রান। নিক কেলির ব্যাট থেকে আসে ২০ রান। জো কার্টার করেন ১৭ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার