হোম > খেলা

ছুটছে রংপুরের জয়রথ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বোলাররা কাজটা সহজই করে রেখেছিলেন। কিন্তু শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। তবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান ১১৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে এনে দিয়েছেন টানা তৃতীয় জয়।

বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারায় নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাটিং করে ১২৪ রান করে বরিশাল। রংপুরের হয়ে ৩ উইকেট নেন খুশদিল শাহ। এছাড়া ইফতেখার আহমেদ ও নাহিদ রানার শিকার ছিল জোড়া উইকেট।

১২৫ রান তাড়া করতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারায় রংপুর। তবে এরপর সাইফ ও হেলসের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ ওভার হাতে রেখে জয় পায় রংপুর। বরিশালের হয়ে ২ উইকেটই নেন অভিষিক্ত পেসার ইকবাল হোসেন ইমন। হেলস ৪৯ আর সাইফ অপরাজিত থাকেন ৬২ রানে। এই জয়ে টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকা রংপুর সুসংহত করল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার