হোম > খেলা

হিদারের হতাশার দিনে সিনারের হাসি

উইম্বলডন

স্পোর্টস ডেস্ক

জানিক সিনার

উইম্বলডনে দারুণ শুরু করলেন জানিক সিনার। পুরুষ এককে মঙ্গলবার পেলেন দুর্দান্ত এক জয়। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম রাউন্ডে ইতালিয়ান তারকা পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। প্রথম সেটে একটু লড়াই জমিয়ে তোলার চেষ্টা অবশ্য করেছেন সিনারের স্বদেশি লুকা নার্দি। তবে পেরে ওঠেননি। হেরে যান ৪-৬ গেমে। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর মেজর টেনিস টুর্নামেন্টে পরের দুই সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন সিনার। আসরের শীর্ষ বাছাই শেষের দুই সেট জেতেন ৬-৩ ও ৬-০ গেমে।

প্রথম দিন খেলতে নেমে এখনো ম্যাচ শেষ করতে পারেননি আলেক্সান্ডার জভেরেভ। জার্মানির এই তারকা খেলোয়াড় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমতায় রয়েছেন। ফরাসি প্রতিপক্ষ আর্থার রাইন্ডার্কনেচ প্রথম সেট টাই করে ফেরেন ৭-৬ গেমে। টাইব্রেকারে ফ্রান্সের এই খেলোয়াড় এগিয়ে যান ৭-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটেও জমে ওঠে লড়াই। এবার তৃতীয় বাছাই জভেরেভ সেটটি টাই করেন ৭-৬ গেমে। তবে টাইব্রেকারে ১০-৮ গেমে জিতে লড়াইয়ে সমতায় ফেরেন। তৃতীয় সেট শুরুর আগেই কারফিউর কারণে খেলা বন্ধ হয়ে যায়।

তবে মেয়েদের এককে হতাশ করেছেন হিদার ওয়াটসন। ব্রিটেনের এই তারকা বিদায় নিয়েছেন টুর্নামেন্টের একক ইভেন্ট থেকে। তবে দ্বৈত ইভেন্টে এখনো টিকে রয়েছেন হিদার। ব্রিটিশ তারকা প্রথম সেট ৬-২ গেমে জিতে শুরু করেছিলেন লড়াই। কিন্তু পরের দুই সেটে আর পেরে ওঠেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট টানা ৬-৪ ও ৬-৩ গেমে হেরে ম্যাচটাই হাতছাড়া করেন হিদার।

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

শারজাহ ও আবু ধাবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ