হোম > খেলা

পাকিস্তানে যাচ্ছেন না রোহিত!

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস রিপোর্টার

রোহিত শর্মা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না চ্যাম্পিয়নস ট্রফিকে। শুরুতে টুর্নামেন্ট খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে ভারত। এ নিয়ে অনেক বিতর্কের পর হাইব্রিড মডেলে সমঝোতা করে চিরবৈরী দুই প্রতিবেশী। পরে জল ঘোলা হলো জার্সি ও কিটসে আয়োজক পাকিস্তানের নাম লেখা নিয়ে।

এবার নতুন বিতর্ক দেখা দিয়েছে ক্যাপ্টেনস ডে নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনের আগে অধিনায়কদের নিয়ে দুটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। তাতে থাকবে অধিনায়কদের সংবাদ সম্মেলন ও ট্রফি নিয়ে ফটোসেশন।

পরে উদ্বোধনী অনুষ্ঠানেও প্রতিটি দলের অধিনায়ককে চায় পাকিস্তান। এর আগে খবর ছড়িয়ে পড়েছিল, ভারতীয় টিম পাকিস্তান সফরে না গেলেও অনুষ্ঠান দুটিতে যোগ দিতে দেশটিতে যাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তবে টাইমস অব ইন্ডিয়া বিসিসিআই’র এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোহিতকে পাকিস্তানে পাঠাবে না ভারত। উল্টো আইসিসিকে দুটি অনুষ্ঠান দুবাইয়ে আয়োজন করার আর্জি জানিয়েছে বিসিসিআই।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল