হোম > খেলা

চেলসিকে জেতালেন দুই ব্রাজিলিয়ান

স্পোর্টস ডেস্ক

টানা কয়েক মৌসুমে ধরে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা চেলসির জন্য ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা ছিল মৃতপ্রায় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো। সে আত্মবিশ্বাস নিয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় পশ্চিম লন্ডসের ক্লাবটি। তার আগে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

চেলসির হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোল দুটি করেন এস্তেভাও ও জোয়াও পেদ্রো। স্ট্যাম্পফোর্ড ব্রিজে ১৮ মিনিটে এস্তেভাওয়ের কল্যাণে লিড নেয় স্বাগতিকরা। কোল পালমারের শট ক্রসবারে লেগে ফিরে আসলে বল পান এস্তেভাও। এরপর বাঁ পায়ের শটে জালে জড়ান তিনি।

৯০ মিনিটে ব্যবধান বাড়ান পেদ্রো। সবচেয়ে মজার বিষয় হলো এদিন চেলসির হয়ে গোল করা দুজন ফুটবলারই ব্রাজিলিয়ান। দুজনই চলমান গ্রীষ্মে চেলসিতে যোগ দেন তারা।

পালমেইরাস ছেড়ে চেলসিতে নাম লেখান এস্তেভাও। লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্লুজদের জার্সিতে অভিষেক হয় ১৮ বছর বয়সী এই উইঙ্গারের। অভিষেকেই গোল করে ইংলিশ ফুটবলে নিজের আগমনী বার্তা দিলেন আক্রমণভাগের এই ফুটবলার।

চেলসিতে পেদ্রোর অভিষেক অবশ্য আগেই হয়েছে- ক্লাব বিশ্বকাপে। সে টুর্নামেন্টে গোলও করেন এই স্ট্রাইকার। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নেমেও জালের দেখা পেলেন পেদ্রো।

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ