হোম > খেলা

এসি মিলানে মদ্রিচ

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে এসি মিলানে যোগ দেবেন লুকা মদ্রিচ- গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। ইতালিয়ান সিরি’এর শীর্ষ ক্লাবটিতে নাম লেখালেন মদ্রিচ। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসি মিলানের সঙ্গে মদ্রিচ কয় বছরের চুক্তি করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, সান সিরোর ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ক্রোয়াট তারকার।

ইনস্টাগ্রামে এসি মিলানের পোস্ট করা এক ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, ‘এসি মিলানের অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি এখানে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এখন এসব বলার সময় নয়। কথা বলার জন্য সামনে অনেক সময় আসবে।’

এর আগে টটেনহাম হটস্পার ছেড়ে ২০১২ সালের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে নাম লিখান মদ্রিচ। ২০২৪-২৫ মৌসুমে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় এই মিডফিল্ডারের। এরপর আর চুক্তি নবায়ন করেননি। কিছুদিন আগেই দিয়েছিলেন রিয়াল ছাড়ার ঘোষণা।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!