হোম > খেলা

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদোর পুত্র

স্পোর্টস ডেস্ক

বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন। বয়সভিত্তিক দলটির জার্সি গায়ে চার ম্যাচ খেলে রোনালদোপুত্র গোলের দেখাও পেয়েছেন।

পর্তুগালের বয়সভিত্তিক দলে এক ধাপ এগিয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অন্তর্ভুক্ত হয়েছে তার নাম।


তুরস্কের মাঠে ফেডারেশন কাপ খেলবে পর্তুগালের বয়সভিত্তিক দলটি। টুর্নামেন্টটি সামনে রেখে সোমবার অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ক্রিশ্চিয়ানো জুনিয়রকে রেখেই ২২ জনের দল ঘোষণা করেছে প্রধান কোচ ফিলিপে রামোস।

অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ৩০ অক্টোবর শুরু হবে আসর। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ৪ নভেম্বর। গ্রুপপর্বে পর্তুগাল খেলবে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের বিপক্ষে।

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত খেলা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক