হোম > খেলা

ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে

হারারে টেস্ট

স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে জয়টা এসেছে ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে। এ নিয়ে ১২ বছরের মধ্যে এই প্রথম ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। জবাবে বেন কারানের (১২১) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৯ রানের পুঁজি গড়ে আফ্রিকার দলটি। যদিও আফগানদের হয়ে জিয়াউর রহমান শিকার করেন ৭ উইকেট। গতকাল হাশমাতুল্লাহ শহীদিদের দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ১৫৯ রানে। ফাইফার পান এনগারাভা। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আর মাঠে নামতে হয়নি স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান প্রথম ইনিংস : ১২৭/১০ ও দ্বিতীয় ইনিংস : ১৫৯/১০, ৪৩ ওভার (ইব্রাহিম ৪২, বাহির ৩২, জাজাই ১৮, ইসমত ১৬, ইয়ামিন ১৩*; মুজারাবানি ৩/৪৮, এনগারাভা ৫/৩৭ ও চিভাঙ্গা ২/৪০)।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩৫৯/১০, ১০৩ ওভার (কারান ১২১, রাজা ৬৫, ওয়েলচ ৪৯, ইভান্স ৩৫* ও টেলল ৩২; জিয়াউর ৭/৯৭ ও ইসমত ২/৫১)।

ফল : জিম্বাবুয়ে ইনিংস ও ৭৩ রানে জয়ী।

ম্যাচসেরা : বেন কারান।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?