হোম > খেলা

আত্মবিশ্বাস নিয়ে ৯ ফাইনালের অপেক্ষায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি। ২৯ ম্যাচ শেষে টেবিলের পাঁচে অবস্থান করছে ম্যানসিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪৮ পয়েন্ট।

এমতাবস্থায় সেরা চারে থেকে মৌসুম শেষ করতে চাইলে পরবর্তী নয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যানসিটির জন্য। আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে না পারলে চ্যাম্পিয়নস লিগের আসন্ন মৌসুমে খেলতে পারবে না তারা। তাই পরবর্তী ম্যাচগুলোকে ফাইনাল মনে করছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।

আগেই লিগ শিরোপার দৌঁড় থেকে ছিটকে যাওয়ায় ম্যানসিটি কোচ এখন নিজেদের একমাত্র লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের নয়টি ম্যাচ বাকি আছে। এর সবগুলোই ফাইনাল। আমাদের সামনে কঠিন ম্যাচ আছে।’

কঠিন সময়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না গার্দিওলা, ‘আমি একজন কোচ। তাই আমাকে সব সময় আত্মবিশ্বাসী থাকতে হয়। আমি সবকিছুতে ইতিবাচকতা খুঁজি।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের