হোম > খেলা

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনে ধানমন্ডিতে ক্রিকেট ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে ২৬ জুন বৃহস্পতিবার। এই উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে বুধবার (২৫ জুন) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনূর্ধ্ব ১২ (ছেলে ও মেয়ে) ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও বিসিপিও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষ্যে গত ২১ জুন থেকে বিভিন্ন বিভাগে সাত দিনের কর্মসূচির আয়োজন করেছে বিসিবি। দেশের সাতটি ভেন্যুতে হচ্ছে অনূর্ধ্ব ১২ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়া পেসার হান্টের উদ্যোগে নেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এসব উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি।

বুলবুল বলেন, ’২৫ বছরে এসে আমরা প্রথম প্রোগ্রাম করছি। দুটি কারণে আমরা এই প্রোগ্রামটা করছি। প্রথমত টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন। আরেকটা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট ঘুমিয়ে ছিল। তাদেরকে ওয়েক আপ দেওয়া। আমরা অত্যন্ত সফলভাবে এই কাজটা করার চেষ্টা করছি।’

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড