হোম > খেলা

দুরন্ত ব্যাটিংয়ে হোপ-গ্রেভসের প্রতিরোধ

ক্রাইস্টচার্চ টেস্ট

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ান শাই হোপ

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হিমালয়সম- ৫৩১। চতুর্থ ইনিংসে যেকোনো দলের জন্যই কঠিন এক চ্যালেঞ্জ। সবাই ধরেই নিয়েছিল অনায়াস এক জয় পেতে যাচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের শুরুর বাজে ব্যাটিং সেই ধারণাটাই যেন সত্যি হওয়ার আভাস দিয়ে যাচ্ছিল।

কিন্তু বাস্তবে কিউইদের সহজ জয়ের পথ রুদ্ধ করে ফেলেছে উইন্ডিজ। শাই হোপের সেঞ্চুরি আর জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে কিউই বোলারদের বিপক্ষে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে অতিথিরা। তাতে ম্যাচের ভাগ্য গড়িয়েছে পঞ্চম দিনে। চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২১২ তুলেছে রোস্টন চেজরা। তবে সফরকারীরা এখনো ৩১৯ রানে পিছিয়ে।

ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের শুরুর ব্যাটিং ছিল যাচ্ছে তাই বাজে। ২৫ রানে ২ উইকেট আর ৭২ রানে হারিয়ে ফেলেছিল তারা ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ২৭৫ বলে হোপ-গ্রেভসের ১৪০ রানের হার না মানা দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়িয়ে বিপদ কাটিয়ে উঠে উইন্ডিজ। ১৮৩ বলে ১১৬ রানে দাপুটে এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছেন হোপ। ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায়। তাকে সঙ্গ দিয়ে ৫৫ রানে অপরাজিত থেকে গেছেন গ্রেভস।

তার আগে হ্যাগলি ওভালে ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৮ উইকেট হারিয়ে ৪৬৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে টম লাথামরা লিড পায় ৫৩০ রানের। ক্যারিবীয়দের হয়ে ৫ উইকেট শিকার করেন কেমার রোচ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২৩১/১০, ৭০.৩ ওভার ও ৪৬৬/৮ ডি. ১০৯ ওভার (লাথাম ১৪৫, রবীন্দ্র ১৭৬, ব্রেসওয়েল ২৪, ইয়াং ২৩; রোচ ৫/৭৮, শিল্ডস ২/৭৪ ও সিলস ১/৭২)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৭/১০ ও ২১২/৪ (হোপ ১১৬*, গ্রেভস ৫৫*, ক্যাম্পবেল ১৫; ডাফি ২/৬৫, হেনরি ১/২৯ ও ব্রেসওয়েল ১/৫৪)। *চতুর্থ দিন শেষে

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার