হোম > খেলা

চলতি মাসে ফের আবাহনী-মোহামেডান লড়াই

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগপর্বের খেলা শেষে এখন মাঠে গড়ানোর অপেক্ষায় আছে সুপার লিগ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার থেকে সুপার লিগ মাঠে গড়াবে। এই দফায় ফের আবাহনী-মোহামেডান দ্বৈরথের দেখা মেলবে আগামী ২৫ এপ্রিল। সিসিডিএম সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫ এপ্রিল সুপার লিগের খেলাগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে সুপার লিগ ও রেলিগেশন লিগে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে সিসিডিএম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগ ও রেলিগেশন লিগ। ডিপিএলের লিগপর্বের মতো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হবে ম্যাচগুলো। এ ছাড়া বৃষ্টির শঙ্কায় থাকায় রিজার্ভ ডে রাখার চিন্তাভাবনাও করছে সিসিডিএম। এক্ষেত্রে অবশ্য ক্লাবগুলোকে বৈঠকে এই প্রস্তাব তুলতে হবে।

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত