হোম > খেলা

এগিয়ে এলো হামজাদের ক্যাম্প

বদলে গেল লিগ সূচি

স্পোর্টস রিপোর্টার

অনুশীলনে হামজা চৌধুরী ও তার সতীর্থরা, ছবি ছবি : বাফুফে

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ১০ জুন। জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ ম্যাচকে সামনে রেখে দরকার জাতীয় দলের প্রস্তুতি। এজন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা দুই দিন এগিয়ে এনেছে বাফুফে। ক্লাবগুলো এরই মধ্যে পেয়ে গেছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত পরিবর্তিত লিগ সূচি।

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচই হওয়ার কথা ছিল ২৯ মে। তার মধ্য থেকে চারটি ম্যাচ ২৭ মে নিয়ে এসেছে বাফুফে। শুধু চট্টগ্রাম আবাহনী-ফর্টিসের ম্যাচটি হবে ২৯ মে। চারটি ম্যাচ এগিয়ে আসায় হামজা চৌধুরীদের ক্যাম্প এখন একটু আগে ভাগে শুরু করতে পারবে ফেডারেশন।

আগের সূচি অনুযায়ী ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। লিগের চার ম্যাচ এগিয়ে আসায় জাতীয় দলের ক্যাম্প একদিন শুরু করবে বাফুফে। ২৭ মে আট ক্লাবের লিগ মৌসুম শেষ হওয়ায় সেই দলগুলোর খেলোয়াড়রা দুই দিন বিশ্রামে থাকতে পারবেন। জাতীয় দলের প্রস্তুতিতে এটা কাজে দেবে।

বাছাইপর্বের ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানকে মোকাবিলা করবে দেশের ছেলেরা। জুনের শুরুতে বাংলাদেশে পা রাখবে ভুটানের ফুটবলাররা।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও