হোম > খেলা

আল হিলাল তাহলে রোনালদোর দাবি সত্য প্রমাণ করল!

স্পোর্টস ডেস্ক

বিশ্বের সেরা পাঁচ লিগে জায়গা করে নিয়েছে সৌদি প্রো লিগ। এমন দাবি করেছেন সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও অনেকে সিআর সেভেনের সঙ্গে একমত হতে পারেননি। অনেকে তার এ কথার সমালোচনা করতেও দ্বিধা করেননি।

ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি আরবের ক্লাব আল হিলাল যে চমক উপহার দিয়েছে, তাতে ফুটবল দুনিয়া হতবাক। সাত গোলের থ্রিলার ম্যাচে কোচ পেপ গার্দিওলার ইউরোপিয়ান জায়ান্ট টিমটিকে ৪-৩ গোলে হারিয়েছে নেইমারের সাবেক ক্লাবটি।

দুরন্ত এ জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। আল হিলালের এমন বিস্ময়কর পারফরম্যান্স রোনালদোর দাবিকে প্রচ্ছন্নভাবে সত্যি বলেই প্রমাণ করেছে।

রোনালদোর সমালোচকদের খোঁচা দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যার শিরোনাম ‘রোনালদোর কাছে এখন ক্ষমা চাইবে কে?’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি