হোম > বিশ্ব

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। এই সংখ্যা বিবিসির মোট কর্মীর ১০ শতাংশ। এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি।

গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার এক মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো বিবিসি।

অবশ্য বিবিসিতে যে একটি বড় ধরনের কর্মী ছাঁটাই হতে চলেছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতেই। ওই মাসে বিবিসি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, এই অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটায়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে কোম্পানি।

রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদের তদন্তে নেপালে কমিটি গঠন

ট্রাম্প ছাড়াই কোয়াড সম্মেলন, মুখরক্ষার চেষ্টায় ভারত

অবরোধের ৪৮ ঘণ্টায় ১০ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

মার্কিন অবরোধ এড়িয়ে হরমুজ পার হলো ইরানের সুপার ট্যাংকার

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট হচ্ছে ভারতে, মোদি নাকি নারীদের স্বার্থে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হেগসেথকে অভিশংসনের প্রস্তাব জমা ডেমোক্র্যাটদের

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানে ৪ জন গ্রেপ্তার

অনন্য নজির স্থাপন করলেন পোপ লিও চতুর্দশ