হোম > বিশ্ব

পশ্চিম তীরে এক সপ্তাহে ইসরাইলি হামলায় ৭০ লাখ ডলারের ক্ষতি

আতিকুর রহমান নগরী

ইসরাইলি সেনা অভিযান ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরের ৮,০০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়। এর ফলে প্রায় ৭ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

ক্ষয়ক্ষতি মূলত উত্তর ও মধ্য পশ্চিম তীর অঞ্চলে হয়ছে, যার মধ্যে উল্লেখযোগ্য: সিলাত আল-হারিথিয়ায় (জেনিন) ৫,০০০ জলপাই গাছ উখাড়া গেছে, তুরমুস আয়্যায় (রামাল্লা) ৩,০০০ জলপাই গাছ ধ্বংস হয়েছে, তাছাড়া তুলকারেম, ক্বালকিলিয়া, সালফিত, বেথলেহেম এবং পূর্ব জেরুজালেমে ডুমুর ও জলপাই গাছও ধ্বংস করা হয়েছে।

কৃষি অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে: ১৩টি জলকূপ ও কৃষি ঘর ধ্বংস। সেচ ব্যবস্থায় ক্ষতি, জল পাম্প চুরি। ৮২টি মৌচাক ধ্বংস এবং ভেড়া ও পশুপালনে বিষ প্রয়োগ।

মন্ত্রণালয় এই হামলাকে একটি “সিস্টেম্যাটিক নীতি” হিসেবে বর্ণনা করেছে, যার উদ্দেশ্য ফিলিস্তিনি জমি দখল ও স্থানীয় বাসিন্দাদের স্থানান্তর।

পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি:

সহিংসতা মূলত চারা রোপণ ও ফসল তোলার সময় বৃদ্ধি পায়। অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা কমপক্ষে ১,১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, প্রায় ১১,০০০ আহত এবং ২১,০০০ আটক করেছে।

জুলাই ২০২৪-এ, আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলকে অবৈধ ঘোষণা করেছে এবং সব বসতি খালি করার আহ্বান জানিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর