হোম > বিশ্ব

সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্ব অবৈধ

জাতিসংঘে প্রস্তাব পাস

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্বকে ‘অবৈধ’ ঘোষণা করে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। পাশাপাশি প্রস্তাবে সেখান থেকে ইসরাইলি বসতি ও সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মিশর এই প্রস্তাব উত্থাপণ করে। খবর আল জাজিরার।

প্রস্তাবের পক্ষে ১২৩টি, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত থাকে ৪১টি দেশ। এতে ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি অভিযোগ করে বলেন, জাতিসংঘ বাস্তবতা থেকে ‘বিচ্ছিন্ন’।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে এবং পরে অবৈধভাবে এলাকাটি সংযুক্ত করে। এর স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তবে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এ পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার দখল করা গোলান মালভূমিতে ইসরাইল ৩০টিরও বেশি অবৈধ বসতি স্থাপন করেছে, যেখানে ২৫ হাজারের বেশি ইহুদি ইসরাইলি বাস করে। গত বছর বাশার আল-আসাদের পতনের পর অধিকৃত অঞ্চল এবং সিরিয়ার বাকি অংশের মধ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের বাফার জোনও দখল করে ইসরাইল।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি