হোম > বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার বান্নু ও লাক্কি মারওয়াত জেলায় যৌথ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

তখতি খেল ও হাওয়াইদের সীমান্তবর্তী এলাকায় ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করে।

বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজাদ খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। এসময় পুলিশের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বলেন, খাইবার পাখতুনখোয়া পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের সুরক্ষা নিশ্চিতে সবসময় প্রস্তুত রয়েছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র