হোম > বিশ্ব

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০, নিখোঁজ ১২

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মধ্য ভিয়েতনামে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছের আরো ১২ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে, মধ্যাঞ্চলে বন্যায় ৩৪১ মিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক লাক প্রদেশ। সেখানে সর্বোচ্চ ৬৩ জন নিহত হয়েছেন। উপকূলীয় শহর নাহা ট্রাংয়ে মারা গেছে ১৪ জন। লাম ডংয়ে পাঁচজন, গিয়া লাইয়ে তিনজন, হুয়ে এবং দা নাংয়ে দু’জন করে এবং কোয়াং ত্রাইয়ে একজন করে নিহত হয়েছেন।

বন্যার ফলে এক হাজার ১৫৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় রাস্তাঘাট ভেঙ্গে ও ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং গ্রামীণ রাস্তাগুলোর কিছু অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ভিয়েতনাম নিউজের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় প্রদেশগুলোতে ভয়াবহ বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরো জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

ভিয়েতনাম সরকার বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুনরুদ্ধার প্রচেষ্টা জোরদার করতে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরুরি সহায়তা বরাদ্দ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় সামরিক ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্যায় ৩ দশমিক ২৪ মিলিয়ন গবাদি পশু এবং হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা