হোম > বিশ্ব

গাজা শান্তি বোর্ডে কারা থাকছেন, জানা যাবে কবে

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা শান্তি বোর্ডে কারা থাকবেন সে বিষয়ে আগামী বছরের শুরুতেই ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার হোয়াইট হাউজে রুজভেল্ট রুমে অর্থনীতি বিষয়ক এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, বেশ কয়েকজন বিশ্বনেতা এই বোর্ডে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় এই বোর্ড গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে এই ঘোষনা দেবো। শান্তি বোর্ড হবে সর্বকালের সবচেয়ে চমৎকার বোর্ডগুলোর মধ্যে একটি।’

তিনি আরো বলেন, ‘মূলত এটি (শান্তি বোর্ড) সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের নিয়ে গঠিত হবে। তারা সকলেই এতে থাকতে চায়।’

এদিকে হামাস বলছে, তারা অস্ত্র জমা দিতে প্রস্তুত। তবে মার্কিন পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আল জাজিরায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল বলেন, ‘হামাসের কাছে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব অগ্রহণযোগ্য।’

মেশাল বলেন, ‘হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হবে না। একজন ফিলিস্তিনির নিরস্ত্রীকরণ মানে তার আত্মাকে কেড়ে নেয়া। আসুন অন্যভাবে লক্ষ্য অর্জন করি।’

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে।

আরএ

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া