হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। এদেরমধ্যে ২৪ জনই শিশু। দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

রাফাহ এলাকায় গুলি বিনিময়ে এক ইসরাইলি সেনা আহত হয়েছে। ১০ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবারের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সেনা আহত হওয়ার পর ইসরাইল পাল্টা হামলা চালিয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না।

তিনি আরো বলেন, হামাসকে সঠিক আচরণ করতে হবে।

তবে হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে ‘লাশ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির লাশ উদ্ধারে বিলম্ব ঘটবে।’

এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে।

মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেন ভ্যান্স, ‘ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে।আমরা জানি, হামাস কিংবা গাজার কেউ একজন ইসরাইলি সেনাকে আক্রমণ করেছে। ইসরাইল তার জবাব দেবে-এটা স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

আরএ

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান

ভারতে বাংলাদেশি পর্যটকের রেকর্ড পতন, সংকটে কলকাতার চিকিৎসা ও পর্যটন ব্যবসা

রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা