হোম > বিশ্ব

গাজায় তীব্র অপুষ্টিতে পাঁচের কম বয়সী ৯৩০০ শিশু

আতিকুর রহমান নগরী

গাজার একটি আশ্রয় শিবিরের চিত্র। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে প্রাণঘাতী আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এর প্রভাবে গত অক্টোবর মাসে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০টি শিশু তীব্র অপুষ্টির শিকার হয়েছে।

গতকাল শনিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে ইউনিসেফ বলেছে, ‘উচ্চমাত্রার অপুষ্টি গাজায় শিশুদের জীবন বিপন্ন করে তুলছে। শীত শুরু হওয়ায় রোগের বিস্তার বাড়ছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।’

ইউনিসেফ বলছে, গত মাসে পরিচালিত পুষ্টি পরীক্ষায় ৫ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০টি শিশু তীব্র অপুষ্টির শিকার বলে শনাক্ত করা হয়েছে।

সংস্থাটি বলছে, গাজার সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন ত্রাণ সরবরাহ আটকে রয়েছে। তাই এই অঞ্চলে মানবিক সহায়তা দ্রুত ও বাধাহীনভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফ আরো বলেছে, ‘শীত শুরু হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারকে গরম কাপড় ছাড়াই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের ফলে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পানি জনবহুল এলাকা ডুবিয়ে দিয়েছে।’

গাজায় শিশুরা ঝুঁকিতে

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে আরো অনেক শিশু স্যানিটেশন ও সুরক্ষা এবং শীতের কাপড়ের অভাবে ভুগছে।’

তিনি আরো বলেন, ‘গাজায় এখনও অনেক শিশু ক্ষুধা, অসুস্থতা ও ঠান্ডার সংস্পর্শে আসছে, যা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই শিশুদের রক্ষার জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর