হোম > বিশ্ব

তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। আগ্রার এই তাজমহল নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন। খবর এনডিটিভির।

সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সময় বিজয়বর্গীয় দাবি করেন, মমতাজ মহলকে প্রথমে বুরহানপুরে দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ এমন এক স্থানে নেয়া হয়, যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল— এরপর সেখানে গড়ে ওঠে তাজমহল।

তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোড়ন তৈরি হয়। মুহূর্তেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র ও বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। বিজয়বর্গীয়র সমর্থকেরা সামাজিকমাধ্যমে বিষয়টিকে ‘ঐতিহাসিক ব্যাখ্যা’ বলে তুলে ধরলেও সমালোচকেরা তার এই মন্তব্যটিকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

একই অনুষ্ঠানে বিহারের মানুষদের নিয়ে আরেক মন্তব্যও করেন তিনি। বিজয়বর্গীয় বলেন, বিহারের কারও বিনয়ী হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন বিনয়ের সঙ্গে এগিয়েছেন। এই মন্তব্যও অনলাইনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, কেউ একে স্বাভাবিক রাজনৈতিক মন্তব্য বলেছেন, আবার কেউ একে অনুপযুক্ত ও আপত্তিকর বলছেন।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর