হোম > বিশ্ব

ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরো অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থী ও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে।

থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে।

কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা