হোম > বিশ্ব

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলা এবং খাইবার-পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারতীয় মদদপুষ্ট খারিজিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযান পরিচালনার সময়, সেনারা খারিজিদের লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে চক্রের নেতা দিলওয়ারসহ দুই সন্ত্রাসী নিহত হয়।’

একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দিলওয়ার ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’। তাকে ধরিয়ে দেয়ার জন্য পাকিস্তান সরকার ৪০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘নিহত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।’

একই দিনে বেলুচিস্তানের কালাত জেলায় পরিচালিত একটি পৃথক অভিযানে, নিরাপত্তা বাহিনী ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার বেলুচিস্তানের কালাত জেলায় অভিযান চালিয়ে আট সন্ত্রাসীকে হত্যা করে। এক বিবৃতিতে, আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীরা ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ছিল, এরা পাকিস্তানে ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করে বলে অভিযোগ রয়েছে। আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালায়। এ সময় ব্যাপক গুলি বিনিময় হয়। সংঘর্ষের সময় আটজনই নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

টেলিফোনে পাক সেনাপ্রধানকে যে কথা বললেন আরাগচি

ইরানকে যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮