হোম > বিশ্ব

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইসরাইল । তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খবর আল জাজিরার।

এফএফসি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে দুটি জাহাজে উঠে পড়েছে।

এরআগে মঙ্গলবার ফ্রিডম ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের নৌবহরটি গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আছে। কিছু দিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।’

এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।’

ফ্লোটিলার নতুন এই নৌবহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী।

এরআগে গত বুধবার ও বৃহস্পতিবার গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ রা শত শত যাত্রীকে আচক করে ইসরাইল। পরে তাদের মুক্তি দেয়া হয়।

আরএ

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান