হোম > বিশ্ব

যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।’ পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরাইল ও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। খবর স্কাই নিউজ।

ট্রাম্প বলেন, ‘দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এরআগে ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে চারজন নিহত ও আহত হয় আরো অনেকে।

হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবনসহ আরো অনেক স্থাপনা। ধ্বংসস্পূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট এরআগে সামাজিক মাধ্যমে বলেছিলেন যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এবং তা ২৪ ঘণ্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে। ১২ ঘণ্টা পর ইসরাইলও একই পথে হাঁটবে।

আরএ

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের স্পিকার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী

নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

ইরানি নারী অধিকারকর্মীকে মধ্য আফ্রিকায় পাঠাল যুক্তরাষ্ট্র

এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীর, বিশ্বকাপে হামলার হুমকি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে কবে, যা জানা গেল

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আমিরাত

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

যুদ্ধ বন্ধের চুক্তির খসড়ায় একমত যুক্তরাষ্ট্র ও ইরান