হোম > বিশ্ব

অনলাইনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারে ১৫৯০ বিদেশি গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে অনলাইন জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ৫৯০ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে মিয়ানমার। রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

জান্তা সরকার পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী ১৮ থেকে ২২ নভেম্বর জুয়া ও জালিয়াতির কেন্দ্রে অভিযান চালায়। অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশকারী মোট এক হাজার ৫৯০ জন বিদেশী নাগরিককে আটক করা হয়।

এসময় কর্তৃপক্ষ দুই হাজার ৮৯৩টি কম্পিউটার, ২১ হাজার ৭৫০টি মোবাইল ফোন, ১০১টি স্টারলিংক স্যাটেলাইট রিসিভার, ২১টি রাউটার এবং অনলাইন জালিয়াতি ও জুয়া কার্যকলাপে ব্যবহৃত বিপুল সংখ্যক সামগ্রীও জব্দ করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইথিওপিয়া, নামিবিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা, ভারত, জিম্বাবুয়ে, ফিলিপাইন, পাকিস্তান, রুয়ান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া, মিশর এবং মাদাগাস্কারসহ বিভিন্ন দেশের নাগরিক।

আরএ

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র