হোম > বিশ্ব

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে ৩ দেশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে উপসাগরীয় তিনটি দেশ সৌদি আরব, কাতার ও ওমান। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায়, সে জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ তিন দেশ। তিনি আরো জানান, আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

এর আগে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি